পত্রিকা

অয়ন চট্টোপাধ্যায়

স্মার্ট-আনস্মার্ট

‘এক মিনিট স্যার। বলছিলাম যে কবিতাটা তো খুবই ছোট। মাত্র ষোলো লাইন। আমি আর একবার বাই পোস্ট পাঠাই। কেউ যদি একটু টাইপ করে দেন। ফর্ম্যাট, ফ্রন্ট সাইজ এসব ব্যাপার তো আমি ঠিক…’ নতুন গল্প।

উপল সেনগুপ্ত

অ্যাবরা কা থ্যাবড়া ৮০

কথা থাকবে না, শুধু ছবি। মানে কার্টুন, ব্যঙ্গচিত্র। অবশ্য শুধু ব্যঙ্গ কেন, থাকবে হিহি, খিলখিল, ঠোঁট টিপে মুচকি, একলা দোকলা ফোকলা হাসি। ব্যঙ্গচিত্র কখনও হবে বঙ্গ-চিত্র, কখনও স্রেফ তির্যক দৃশ্য। ছোট্ট ফ্রেম, বিশাল ক্যানভাস।

ধ্রুব মুখোপাধ্যায়

প্রতিপক্ষ

‘একটা অদ্ভুত শূন্যতা যেন গুঁতো মেরে গলার নীচে আটকে থাকা কান্নাটাকে ঠেলে দিচ্ছিল সুমনার। তবে সামলে নিলেন। মানুষটা যে নেই, সেটা আগেই জানতেন। কিন্তু এভাবে কেউ সামনাসামনি বলেনি।’

ঋদ্ধি সেন

দৈনন্দিন অর্থহীন বোঝা

‘হেরে যাওয়ার একশোটা কারণ থাকতেও তারা সিসিফাসের মতো পাথরটা ঠেলে যাচ্ছে। কারণ সিসিফাস জানে যে, পাথর ঠেলা আর পাথর তোলার মাঝখানে একটা মুহূর্ত আছে, যখন সে হেঁটে নামে পাহাড় থেকে পাথরটা তোলার জন্য, তখন সে মুক্ত।’ মুহূর্তের মুক্তি।

রজতাভ দত্ত

আমিই যখন অসুর

‘সব ভাল তো সবার জীবনে হয় না, তা আমার নাহয় বাংলাতে কাজ করেই চলুক। অভিনয়-জীবনে হেলিকপ্টার চড়েছি, এমনকী দুবাইতে ছাদহীন রোলস রয়েসে চড়েও শট দিয়েছি, কিন্তু গড়গড়িয়ে হিন্দি বলার মতো বড় ভিলেন হতে পারলাম না!’ বাঙালি ভিলেনের অভিজ্ঞতা।

কমলেশ্বর মুখার্জি

অসুর কই?

‘ধুতি-পাঞ্জাবি গলিয়ে স্কচে ঈষৎ চুমুক মেরে আয়নার সামনে দাঁড়াতেই তৎক্ষণাৎ চোখে পড়ল অসুর। অসুর তো আছে, ওই আয়নার ওপাশে। আসলে আমিই আমার অসুর, যাকে যুদ্ধে হারানোর ক্ষমতা মা দুর্গার নেই। ভয় একটাই, মালটা যেন আয়না ফুঁড়ে বেরোতে না পারে!’ আত্ম-আবিষ্কার।

শিলাজিৎ মজুমদার

শ্বশুর ও অন্য মশাই

অসুর আদৌ কারুর শ্বশুরমশাই কোনওদিন ছিল কি না, তা জানতে হলে নৃসিংহদাকে ফোন করতে হবে। কিন্তু আমি কয়েকজন শ্বশুরমশাইকে চিনি, যাদের ভেতরে অসুর ছিল জ্যান্ত। শুধু শ্বশুরমশাই নয়, পিসেমশাই, মেসোমশাই, মাস্টারমশাইয়ের মধ্যে আমি অসুরকে দেখেছি।

অনির্বাণ চক্রবর্তী

অসুর পরাস্ত হোক

ইদানীংকালে যে-বিষয়টাকে আমি সবচেয়ে বেশি ভয় পাই, সেটা হল মানুষের মধ্যেকার অসহিষ্ণু মনোভাব। কাকে পরাস্ত করতে চাই, যদি কেউ আমার কাছে জানতে চান, তাহলেও আমি এই বিষয়টার কথাই বলব।

ডোনা গঙ্গোপাধ্যায়

চিন্তাসুর আসল ভিলেন

এখন একটি আছে বটে আমার জীবনে। তার নাম চিন্তাসুর। তিনি আমার জীবনে তীব্রভাবে প্রবেশ করেছেন আমার মেয়ে সানা যবে থেকে লন্ডনে পড়তে গেছে। আমি যখন ওর থেকে দূরে থাকি, তখন সব সময় একট চিন্তা মাথার পেছনে চলতেই থাকে।

ভবতোষ সুতার

দেবত্ব আর অসুরত্ব

আমার আসলে নিজেকে অসুর ভাবতে খুব ভাল লাগে। দুর্গা বরং আমার কাছে একটা উৎস, কিন্তু অসুর হচ্ছে আসল। আমার মধ্যে অসুরের বোধ আছে, এবং সেটা আছে বলেই হয়তো আমি ক্রমাগত সেখান থেকে দেবত্বের দিকে চলার একটা প্রক্রিয়ায় থেকে যেতে পারি।

অর্ক দাশ (Arka Das)

নন্দনবোধে আনন্দময়ী: পর্ব ২

শতাব্দী-প্রাচীন দেশজ নন্দনবোধের সঙ্গে বাংলার লোকশিল্পের মেলবন্ধনে যে সুচারু প্রকাশ বেঙ্গল স্কুলের গোড়ার দিকে দেখা যায়, তা আজও বহমান, দুর্গাপুজোর মণ্ডপ এবং প্রতিমায়।

দেবাশীষ দেব

ভিসুয়াল ন্যারেটিভের নতুন দিগন্ত

সাম্প্রতিককালে এই বাংলাতেই নিজ-নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত চারজনের একটি দল ইচ্ছেমতো কমিক্সকে ঢেলে সাজাতে নানা রকম উদ্যোগ নিতে শুরু করে। তারই এক উজ্জ্বল নিদর্শন পেঙ্গুইন বুক্‌স থেকে প্রকাশিত সম্পূর্ণ মুক্তমনা কমিক্সের একটি সংকলন ‘লংফর্ম ২০২২’।