পত্রিকা

অনুপম রায়

ম্যাকি: পর্ব ৭

‘…শুধু ভয় পেয়ে পেয়ে বহু মানুষ সারা জীবন কাটিয়ে দেয়। একটা মানুষের চারিত্রিক সব রকম দোষগুণও দেখা যায় এই ভয়ের দ্বারা নির্ধারিত হয়। হয়তো শুধু ভয়ের চোটেই আপনি সারা জীবন চরিত্রবান হয়ে থেকে গেলেন। আপনার মনের ভেতর হাজার ইচ্ছে কিন্তু শুধুমাত্র সাহসের অভাবে আপনি চৌকাঠ পেরোতে পারলেন ন।।’ মেশিনের চোখে মানুষের ভয়।

বিমল মিত্র

বিনিদ্র: পর্ব ২৮

‘…প্রত্যেক মহৎ শিল্পীর জীবনেই কোনও-না-কোনও সময়ে এই সমস্যা একদিন মুখব্যাদান করে দাঁড়ায়। তখনই সিদ্ধান্ত নেবার পালা। সেই সময়ে যে শিল্পী সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাকেই লোকে বলে প্রকৃত শিল্পী। সেদিন গুরুকে দেখে আমার সেই সব কথাই মনে পড়ছিল।’ শিল্প ও ব্যবসা।

দেবদত্ত পট্টনায়েক (Devdutt Pattanaik)

Bypassing the Womb

‘…In later Buddhist stories, there are suggestions that Buddha was not born in the normal way. He was born from the side of his mother, not through the vaginal canal. The idea spread as far as Europe and we have early Christian church fathers speaking about how Jesus was conceived immaculately, without sex, and perhaps was born bypassing the womb.’ Birth and death of the deities.

উপল সেনগুপ্ত

অ্যাবরা কা থ্যাবড়া ২৯

কথা থাকবে না, শুধু ছবি। মানে কার্টুন, ব্যঙ্গচিত্র। অবশ্য শুধু ব্যঙ্গ কেন, থাকবে হিহি, খিলখিল, ঠোঁট টিপে মুচকি, একলা দোকলা ফোকলা হাসি। ব্যঙ্গচিত্র কখনও হবে বঙ্গ-চিত্র, কখনও স্রেফ তির্যক দৃশ্য। ছোট্ট ফ্রেম, বিশাল ক্যানভাস।

শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)

অরণ্যের দিন অরণ্যের রাত

‘অরণ্যের দিনরাত্রি’র শুটিং করে যে আনন্দ পেয়েছি, তার আর কখনও পাইনি। অসামান্য লোকেশন। এপ্রিলের দাবদাহে, পালামৌয়ের অরণ্যে গাছেদের কঙ্কালসার দেহ, ঝকঝকে আকাশের তলায় ঝরা পাতার স্তুপ ছড়িয়ে রয়েছে— সব মিলিয়ে যেন এক জাদুবাস্তব।

গণেশ হালুই

যে পথ ধরে

‘…অবনীন্দ্রনাথ হলেন বেঙ্গল স্কুল অব আর্ট-এর জনক। পরে যাঁরা এসেছেন, বা আমরা যারা এসেছি, তাঁরা সবাই এক অর্থে তাঁর সন্তান। সন্তানদের মধ্যে পিতার অনেক ছাপ থাকে। হাবভাব-ব্যবহারে মিল থাকে। কিন্তু ভাবনাচিন্তার ধরন ও তা প্রকাশের ভঙ্গি অন্যরকম হয়।’ প্রাসঙ্গিক অবনীন্দ্রনাথ।

চন্দ্রিল ভট্টাচার্য

এক শালিক: পর্ব ৭

লর্ডসে ইন্ডিয়া অসামান্য খেলে ম্যাচ জিতল, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়, একইসঙ্গে তারা করল প্রবল অভদ্রতা ও দুর্ব্যবহার, তার জন্য কোনও নিন্দাই যথেষ্ট নয়। অনেকেই অবশ্য এই অভদ্রতাকে তীব্র সমর্থন জানিয়েছেন, আর বলেছেন, এই হচ্ছে দেখার মতো আগ্রাসন। কিন্তু এ হল কথার খেলা। আইকনদের বুঝতে হবে, যে কোনও মূল্যে ম্যাচ জিততেই হবে, এ প্রবণতা অসভ্যতাকে আশকারা দেয়।

জয়ন্ত সেনগুপ্ত

আমার অবন

‘…ভিক্টোরিয়া মেমোরিয়ালের নিজস্ব সংগ্রহে রয়েছে তরুণ অবনীন্দ্রনাথের – সতেরো-আঠারো থেকে শুরু করে তেইশ-চব্বিশ বছর বয়স অবধি – আঁকা পঞ্চাশটির বেশি ছবি, আর সেখানে সংরক্ষিত রবীন্দ্রভারতী সোসাইটির সংগ্রহে এক পরিব্যাপ্ত সম্ভার, অর্থাৎ প্রায় সাড়ে পাঁচশো ছবি, যার সৃষ্টিকাল ১৮৯০ থেকে শুরু করে প্রায় তার পর অর্ধশতাব্দী জুড়ে।’ শিল্প সংগ্রহে অবনীন্দ্রনাথ।

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়

জলে ধোওয়া সময়ের স্মৃতি

‘অবনীন্দ্রনাথের ব্যবহৃত সরঞ্জামের ভিতর জাপানি তুলি দেখে ধারণা হয়, তিনি জাপানের তুলি ব্যবহার করতেন। ১৯২০ সালের মাঝামাঝি অবনীন্দ্রনাথের আঁকা গাছের ডালে বসা পাখি আর চাঁদের ছবি একেবারে জাপানি ছবি বলে ভুল হতে পারে।’ অবনীন্দ্রনাথের ছবিতে জাপানি প্রভাব।

অমিতাভ পুরকায়স্থ

জননায়ক কালকেতু

‘…অবনীন্দ্রনাথ যে চণ্ডীমঙ্গলকে বিষয় হিসেবে বেছে নেন, তার আরেকটি কারণ ধরা পড়ে সে সময়ের জাতীয় রাজনীতির প্রেক্ষাপট থেকে। তখন জাতীয় রাজনীতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের অংশীদারি নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছিল।’ মঙ্গলকাব্যে অবনীন্দ্রনাথ।

শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)

Days and nights of the forest

‘…There is a delightful irony — Ray seems to say in the film — that those who cannot appreciate a forest or a sunset without the crutch of western literary tropes should somehow consider themselves culturally superior…’ Memories of ‘Aranyer Din Ratri’.

শ্রীজাত

শুধু কবিতার জন্য: পর্ব ৬

‘তোমাকে দেখিয়ে দেব, নিজেকেই দেখব বারবার/ তোমার যা আছে আজ, কাল থেকে আমার। আমার/ জল ক্ষেতে আসবে লাশ, রক্তে ভরে উঠবে এই হ্রদ—/ হে সভ্যতা, মায়াবী বিপদ/ কোথায় দাঁড়িয়ে আছি, বলে দাও, কারা চতুষ্পদ।’ নতুন কবিতা।