পত্রিকা

জয়ন্ত সেনগুপ্ত

হেঁশেলের হিস্‌সা: পর্ব ১৫

‘কলকাতায় রেস্টোর‍্যান্ট-পদবাচ্য বাঙালি খাবারের দোকানগুলির সূত্রপাত হয়েছিল এই পাইস হোটেলের ঘরানাকে খানিক ‘আপগ্রেড’ করে নিয়েই। বহুদিন পর্যন্ত এই ওই অনাড়ম্বর কিন্তু অসামান্য হোটেলগুলি বা ঘরোয়া হেঁসেলের চৌহদ্দির বাইরে বাঙালি রান্নার স্বাদ নেওয়া ছিল অসম্ভব, যদিও মোগলাই বা চিনে রান্নার স্বাদ নেওয়ার জন্য রেস্টোর‍্যান্টে ছুটতে বাঙালি কসুর করেনি। সেই শূন্যস্থান প্রথম পূর্ণ হতে শুরু করল ১৯৬৯ সালে, যখন তালতলার এলিয়ট রোডে প্রতিষ্ঠিত হল ‘সুরুচি।’

শ্রীজাত

হিয়া টুপটাপ, জিয়া নস্টাল: পর্ব ১৫

সকাল থেকেই মেঘ করে আসত যেসব দিন, সেসব দিনে স্কুলের চেহারাটাই পাল্টে যেত। বারান্দা আর করিডোরগুলোয় অল্প ঠান্ডা হাওয়া আর মেঘ-লাগা-সবুজের ক্লোরোফিল-আলো। স্কুলের দরজা দিয়ে ঢোকামাত্র একখানা বড় চত্বর ছিল, যেখানে বিশাল এক জলের ট্যাঙ্ক থাকত। আমরা সেখান থেকে জল খেতাম, হাতমুখও ধুতাম। তার উপরটা ছিল খোলা আকাশ। আর তার গায়ে গাছের ডালে বসে থাকা হরেকরকম পাখি আঁকা ছিল।

মৃদুল দাশগুপ্ত

এলাহি ভরসা

‘মালবিকা জানেন, শুধু দাড়ির জন‍্য নয়, হট্টগোলে আঁতকে উঠে সুবিমল ওই বিকট ‘এলা এলা এল্লা’ হাঁক দিয়েছিলেন বলেই সিলামপুরের রাস্তায় পানের দোকানি তার কাঁচি বিঁধিয়ে হুঙ্কার দিয়েছিল ‘জয় শ্রীরাম!’, ছুটে এসে বিল্টু সামলেছিল, ‘মেরা আঙ্কেল ব্রামহিন হ‍্যায়, মেরা আঙ্কেল ব্রামহিন…।’’ নতুন গল্প।

শুভময় মিত্র

স্মৃতির কথকতা

‘স্বপনের ছোটবেলা কেটেছে বনগাঁতে, বহুদিন অবধি মাটির বাড়িতে। সেই মাটি পুড়িয়ে শক্ত ইটের বাড়িও এসেছে সময়ের নিয়ম ধরে। সেই সোঁদা মাঠ-ঘাট, গাছ-পাতালির মিতালি আজও আছে। মাঝবয়সের স্বপন এখন ঘর বেঁধেছেন আর এক গাঁয়ে। বীরভূমে। ফিরে পেয়েছেন ছেলেবেলার সেট। চলচ্চিত্র নির্মাণে বাধা থাকেনি। সেটি রয়ে গেছে মনের ভিতরে। দরকার পড়েনি অভিনেতার। স্মৃতির কথকতায় ছবিটা সাইলেন্ট হয়েও হয়নি।’

মোশাররফ আলি ফারুকি

দারাজগোশ জিন: পর্ব ২

২০১০ সালে প্রকাশিত ‘জিন দারাজগোশ’ হল ফারুকির কিসসা বা কল্পকাহিনি। যে গল্পে একটি ভাল মনের, অন্যের ভাল করতে চাওয়া জিন, অসাবধানতাবশত নিজেকে সমস্যায় ফেলে। একটি জিনের কৌতূহলের দুর্ভাগ্যজনক পরিণাম এবং তার ফলে সমগ্র জিন্‌ জাতির স্বর্গ থেকে বহিষ্কার: এক উপকথা।
অনুবাদ করেছেন যশোধরা চক্রবর্তী। আজ শেষ পর্ব।

উপল সেনগুপ্ত

অ্যাবরা কা থ্যাবড়া ৬৩

কথা থাকবে না, শুধু ছবি। মানে কার্টুন, ব্যঙ্গচিত্র। অবশ্য শুধু ব্যঙ্গ কেন, থাকবে হিহি, খিলখিল, ঠোঁট টিপে মুচকি, একলা দোকলা ফোকলা হাসি। ব্যঙ্গচিত্র কখনও হবে বঙ্গ-চিত্র, কখনও স্রেফ তির্যক দৃশ্য। ছোট্ট ফ্রেম, বিশাল ক্যানভাস।

ডাকবাংলা.কম

সাক্ষাৎকার: ঈশান ঘোষ

এ-বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঈশান ঘোষের প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘ঝিল্লি’-কে রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। ছবির বিষয় ছিল কলকাতার ধাপা অঞ্চল ও সেখানকার মানুষজনের জীবন। সেই ছবি নিয়েই পরিচালকের সঙ্গে কথা বললেন পৃথ্বী বসু।

চন্দ্রিল ভট্টাচার্য

সামথিং সামথিং: পর্ব ৩০

নস্টালজিয়া আমরা বাঙালির গুণ বলে মনে করি, কারণ বাঙালি এমনিতে জবজবে টাইপ গবেট। কিন্তু গুণের জন্য যদি গুণাগার দিতে হয়, ব্যাপারটাকে যদি সম্পদ থেকে বিপদে রূপান্তরিত করি, তখন ‘নষ্ট’ দিয়ে বানানটা শুরু হবে, আর উত্তর-প্রজন্মের কাছে উত্তর দেওয়া কঠিন হয়ে দাঁড়াবে। নস্টালজিয়া তৈরি ভয়ানক ভারি।

শ্রীজাত

কবিতার আড্ডাঘর: পর্ব ১৪

‘বাইরে তখন বৃষ্টিসড়ক চুঁয়ে
জল চলে গেছে গতজন্মের পার…
মনখারাপেরা উড়ে যাক এক ফুঁয়ে-
সন্ধে হলে তো বন্ধুকে দরকার।’ বর্ষা এমন একটা কাল, যা ঘাড়ে ধরে কবিতা লিখিয়ে নেয়। মনে এমন বৃষ্টির জল জমে, তাতে কবিতার নৌকা না ভাসালে মহাপাপ হয়। মেঘদূতের চর্চা।

মোশাররফ আলি ফারুকি

দারাজগোশ জিন: পর্ব ১

২০১০ সালে প্রকাশিত ‘জিন দারাজগোশ’ হল ফারুকির কিসসা বা কল্পকাহিনি। যে গল্পে একটি ভাল মনের, অন্যের ভাল করতে চাওয়া জিন, অসাবধানতাবশত নিজেকে সমস্যায় ফেলে। একটি জিনের কৌতূহলের দুর্ভাগ্যজনক পরিণাম এবং তার ফলে সমগ্র জিন্‌ জাতির স্বর্গ থেকে বহিষ্কার: এক উপকথা।
অনুবাদ করেছেন যশোধরা চক্রবর্তী। আজ প্রথম পর্ব।

ঋতব্রত মুখোপাধ্যায়

মুখঋত: পর্ব ১৯

‘থিয়েটারের অলিখিত শর্ত: দর্শকের আসন আর মঞ্চের শিল্পীদের মিলিত আদান প্রদানে একটা সৃষ্টি হবে, সেটা বিদেশের থিয়েটারের দর্শক হয়ে বারবার অনুভব করলাম তীব্র ভাবে। আদান প্রদানটা আসলে সম্মান, শ্রদ্ধা, স্নেহের। হাততালি বা স্টান্ডিং ওভেশন ছাড়াও একটা অদৃশ্য শ্রদ্ধা ও ভালবাসা দিয়ে আড়াই ঘণ্টা অডিটোরিয়াম ভরিয়ে রাখা! ভিন্ন ভাষার, প্রদেশের, চিন্তার ও বয়সের মানুষ এক বোধে আবদ্ধ হচ্ছেন! এখানেই তো নির্মাণের বৃত্ত পূর্ণ!’

পিনাকী ভট্টাচার্য

ঢাকাইয়া সুখাদ্যের ইতিবৃত্ত

‘ধোঁয়া-ওঠা ভাত, ইলিশের তেল, ইলিশের ল্যাজার ভর্তা, ভাজা ইলিশ, জিরে-কাঁচা লঙ্কা আর অল্প সর্ষের তেল ভাসিয়ে তেল-ঝোল আর সুস্মিতার রান্না করা পাঙ্গাস মাছ। রাতের তৃতীয় আর চতুর্থ প্রহরের সন্ধিক্ষণে কেউ ওইরকম গোগ্রাসে খেতে পারে, সেদিন আমি নিজেকে না দেখলে বিশ্বাস করতাম না। প্রত্যেকটা পদই রান্নার প্রতিযোগিতায় মেডেল পাওয়ার মতো, তবে আমি নিশ্চিত, ইলিশ-ল্যাজার ভর্তার মতো সুস্বাদু ভর্তা আমি আগে কোনওদিন খাইনি! ‘