পত্রিকা

সুজান মুখার্জি

মীরা মুখোপাধ্যায়ের সন্ধানে

‘মীরা মুখোপাধ্যায়ের কাজের অপূর্ব স্পর্শানুভূতি থেকে আন্দাজ করা যায় কী সাংঘাতিক শ্রমসাধ্য পদ্ধতিতে, কত যত্নে তা নির্মিত। অরুণ গাঙ্গুলির ছবি এবং কিউরেটরদের লেখায় শুধু যে কার্যধারার বিভিন্ন ধাপ সুস্পষ্ট হয়ে ওঠে তাই নয়, শিল্পকর্মের শ্রমের বাস্তবতা, ঘাম-মাটি-ঘুঁটের গন্ধ, ঢালাইয়ের আগুনের তাপ আর বন্ধুত্বের উষ্ণতা উপলব্ধি করা যায়।’

দেবশঙ্কর হালদার

স্পটলাইট: পর্ব ৭

একজন অভিনেতার সবচেয়ে বড় প্রাপ্তি দর্শকের প্রশংসা এবং প্রতিক্রিয়া। যা কখনও খুব উদ্বেল করে অভিনেতাকে, কখনও করে মূহ্যমান। ভাল-মন্দ যা-ই হোক, সেটাই একজন অভিনেতার কাছে তাড়ণা, যার জন্য রজনীর পর রজনী সে একই নাটক বা ভিন্ন ভিন্ন নাটক নিয়ে দর্শকের সামনে হাজির হয়। প্রাপ্তি-অপ্রাপ্তির দাঁড়িপাল্লা।

শুভময় মিত্র

রাষ্ট্র বনাম ক্যামেরা

‘ফোটোগ্রাফি-শিল্পের বিনোদনের চেনা সংজ্ঞাগুলো ধুলোয় লুটচ্ছে। কনটেন্ট ও স্টাইলের পাশাপাশি পলিটিক্স ও এস্থেটিক্স চলছে তার সমান্তরাল দৌড়ে। পশ্চিমে যা দেখার দেখে-বুঝে শহিদুলের বাংলাদেশে প্রত্যাবর্তন। সে-সময়ের বাংলাদেশের পরিস্থিতি শিল্পীকে গদিমোড়া সোফায় নিশ্চিন্তে বসে থাকতে দেয়নি। মাথা থেকে শরীর যখন ক্রমাগত দগ্ধ হয়ে চলেছে, রোম্যান্স-আর্ট বিলাস কীভাবে অগ্রাধিকার পাবে? এই প্রদর্শনীতে তারই কর্ড প্রগ্রেশন।’

সাগুফতা শারমীন তানিয়া

সহোদরা: পর্ব ১

এ গল্প দুই বোনের। দুই মায়ের পেটের বোন। একজন দোর্দণ্ডপ্রতাপ, আরেকজন ম্রিয়মান। মরহুম নবাব সিরাজ-উদ-দৌলার খালা আর মা! ঘসেটি বেগম আর আমিনা বেগম! সম্পর্কের গুমোট রাতদিন।

শ্রীজাত

কবির সঙ্গে দেখা: পর্ব ১৬

শক্তি চট্টোপাধ্যায় এমন এক জন কবি, যিনি বুকের গহীনে সব সময় উচ্চারিত হতে থাকেন। তাঁর স্বতত টলটলে উপস্থিতি সর্বদা বিদ্যমান। কিন্তু তা ভার বাড়ায় না। তাঁর উপস্থিতি বড় অনায়াস। কিন্তু তাঁর লেখা আত্মস্থ করার সময় মনে হয় তিনি অনন্য। আপাত সহজতা থাকলেও, তা সহজে লেখা যায় না। তাই তাঁর সঙ্গে বার বার দেখা করতে হয়।

জয়ন্ত সেনগুপ্ত

হেঁশেলের হিস্‌সা: পর্ব ১৬

‘তিন কাল গিয়ে এক কালে ঠেকল, শৈশবের মায়ামুকুরে দেখা কত কিছুই খেয়ে উঠতে পারলাম না এখনও, যেমন রবি ঠাকুরের পিড়িং শাক, যেমন সুকুমারের বার্মার ‘ঙাপ্পি’। কিন্তু যোগীন্দ্রনাথের ‘দাদখানি চাল’?’ চাল ও বাঙালি জীবন।

চন্দ্রিল ভট্টাচার্য

ছায়াবাজি: পর্ব ২

‘বিশ্বাস এত মূল্যবান, এর ওপরে ভর করেই গল্প ও তাবৎ শিল্প চলছে। আমরা যখন ছবি দেখতে যাই, যদি সৎ দর্শক হই, তাহলে আমাকে যা বলা হবে তা-ই বিশ্বাস করব বলেই যাই। যে-কোনও শিল্পের প্রতি শিশুর মতো উন্মুখ ও উন্মোচিত থাকাই ভোক্তার প্রাথমিক কর্তব্য। কিন্তু সেই বিশ্বাস উৎপাদনের হাজারটা প্রক্রিয়া, পদ্ধতি, উপায় আছে।’ সিনেমায় ‘বিশ্বাস’।

সুদেষ্ণা রায়

ব্যাকস্টেজ: পর্ব ১৪

‘ বিমানবন্দরে ঢোকার মুখে শুনলাম প্লেন লেট হবে। আমরা ঢুকে বোর্ডিং পাস নিয়ে যখন রেস্তোরাঁয় ঢুকব, দেখি অসিত সেন বসে আছেন বাইরে। আমি চিনতে পারিনি, রাণাই চিনল। আমরা এগিয়ে গেলাম ওঁর দিকে। নিজেদের পরিচয় দিলাম। রাণা বলল, ‘আমরা দুজন ভাবী ফিল্মমেকার!’ কথাটা শুনে উনি হাসলেন, বললেন ‘আমিও এভাবেই আরম্ভ করেছিলাম।’

সুস্নাত চৌধুরী

সাধু যখন চলিত

‘ফরাসি ভাষায় যাকে বলে ‘Mots savants’ বা ‘মো সাভঁ’। অর্থাৎ কিনা, যা জ্ঞানীদের শব্দ। আমাদের আশপাশে নজরে আসা সাধু ভাষা কিংবা সংস্কৃত-ঘেঁষা প্রয়োগগুলির ক্ষেত্রেও জ্ঞানীর ভূমিকায় অভিনয় করতে চাওয়ার এক অদম্য চেষ্টা কখনও-কখনও ধরা পড়ে যায়। সামাজিক ও ভাষাতাত্ত্বিক ক্ষেত্রে এই ধরনের ব্যবহারের প্রভাব অনস্বীকার্য।’ ভাষা প্রয়োগের মনস্তত্ত্ব।

শুভা মুদ্গল (Shubha Mudgal)

শুভারম্ভ: পর্ব ১৭

ভিড় সামলানোয়, মঞ্চ ও সাউন্ডের ব্যবস্থাপনায় শিল্পীদের কোনও হাত নেই। একমাত্র যেখানে তাঁদের হাত আছে, সেটা হল প্রায়শ এইসব অস্বাস্থ্যকর, বিপজ্জনক পরিস্থিতিতে তাঁরা পারফর্ম করবেন কিনা সেটা জানানোর অধিকার। তাঁরা সেই অধিকার প্রয়োগ করবেন কিনা, সেটা হয়ত ব্যক্তিগত পছন্দ-অপছন্দ। কিন্তু যতক্ষণ পর্যন্ত এইসব সত্য স্বীকার না করা হবে, ততক্ষণ কেউ কিছু বদলানোর আশা করতে পারবেন না।

অনির্বাণ ভট্টাচার্য

যাপন, স্মৃতি-বিস্মৃতি এবং কান্ট্রি সঙ্গীত

‘১৯২০-র হিলবিলি মিউজিক বা হঙ্কি-টঙ্ক থেকে পরে স্থায়িভাবে কান্ট্রি হয়ে যাওয়ার রাস্তায় প্রথম হিট রেকর্ড হিসেবে ধরা হয় জন কার্সনের ‘লিটল ওল্ড লগ কেবিন ইন দ্য লেন’কে। যে-নৈকট্যের কথা বলছিলাম, সাগর পেরিয়ে আমাদের নাইনটিজে বাংলা গানের ঝুঁটি ধরে ঘোরানো গৌতম-সুমনের কলকাতা এমনকি খোদ মফস্বল কিভাবে তাদের কলেজ-শুরুয়াতে কান্ট্রিকে কাছে টেনে নিল, তার জবরদস্ত উত্তর পেয়ে যাই হ্যাঙ্ক উইলিয়ামসের কথায়— ‘Folk music is sincere. There ain’t nothin’ phony about it.’

অনুপম রায়, শুভ চক্রবর্তী

বেঙ্গালুরুতে অ্যান্টনি: পর্ব ৬

বিরক্তি যখন চরমে পৌঁছয়, তখন ফেসবুক-ও আর ভাল লাগে না। এই যেমন অ্যান্টনি, সেখান থেকে পালাবে-পালাবে করছে! কিন্তু পালাব বললেই কি পালানো যায়? ফেসবুক থেকে নাহয় মুক্তি মিলল, কিন্তু টম? তার হাত থেকে রেহাই নেই। তারই জোরাজুরিতে অ্যান্টনিকে এবারে যেতে হল নচিকেতা আর মীরের অনুষ্ঠান দেখতে।