
শিবকথা
‘পরে জেনেছিলাম ভদ্রলোক এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মচারী। এই মালিশ আর নালিশ তার নিত্যকর্ম, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ— সারা বছরের কাজ। কেদারঘাটে কখনও চারটে, কখনও চল্লিশটা সিঁড়ি সাক্ষী থাকে শুধু।’

‘পরে জেনেছিলাম ভদ্রলোক এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মচারী। এই মালিশ আর নালিশ তার নিত্যকর্ম, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ— সারা বছরের কাজ। কেদারঘাটে কখনও চারটে, কখনও চল্লিশটা সিঁড়ি সাক্ষী থাকে শুধু।’

‘একযোগে জীবনসঙ্গী ও সহযোগী সম্পাদককে পেয়ে গেলেন ডেউইট। ঠিক হল, তাঁরা নিজেরাই বের করবেন ‘রিডার্স ডাইজেস্ট’। ১৯২১ সালের অক্টোবরে বিবাহবন্ধনে বাঁধা পড়লেন লায়লা ও ডেউইট। নিউ ইয়র্ক সিটির ঠিকানায় তৈরি হল রিডার্স ডাইজেস্ট অ্যাসোসিয়েশন।’

‘চিন-ভারত যুদ্ধের পর নেহরু মানসিক ভাবে তো বটেই, শারীরিক ভাবেও ভেঙে পড়ছিলেন। চৌষট্টি সালের সাতাশে মে নেহরু মারা গেলেন, আর তার প্রায় পাঁচ মাস পর ষোলই অক্টোবর চিন প্রথমবারের জন্য পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।’

‘শিষ্টসমাজ থেকে বহু দূরে, কানাগলির অন্ধকারে, শিক্ষা-দীক্ষা বিবর্জিত গ্রামের উপেক্ষিত কোণে লক্ষ-লক্ষ মানুষ কীভাবে দিনযাপন করে— এ-কথা যাঁরা জানেন, তাঁরা বুঝতে পারবেন বাঙালি সমাজে অপরাধপ্রবণতা কেন বেড়ে যাচ্ছে প্রতিদিন।’

‘তখনও নাজারেথ গ্রামের সেই আশ্চর্য শিশুর জন্মের প্রায় অর্ধশতাব্দী দেরি। জগতের সমস্ত সড়কের গন্তব্য তখন একটাই জায়গা— রোম। আর সেই রোমের অধীশ্বর হলেন ইতিহাস ছেড়ে কিংবদন্তিতে জায়গা নিয়ে ফেলা স্বয়ং জুলিয়াস সিজার!’

জনপ্রিয় শিল্প-মাধ্যম রূপে বঙ্গজীবনে শ্রুতিনাটক-এর অবদান অনস্বীকার্য। সেই ঐতিহ্য অনুসরণ করেই ‘আমাদের উচ্চারণ’ আয়োজন করেছে এ রকমই এক সন্ধ্যার— আজ কাল পরশুর গল্প…

শিলিগুড়ির টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুল প্রথাগত শিক্ষা পরিকাঠামোর বাইরে, বাস্তব-বিশ্বের অভিজ্ঞতা এবং বিশ্ব-দৃষ্টিভঙ্গিকে একসঙ্গে করে আন্তর্জাতিক মানের শিক্ষা দেওয়ায় আগ্রহী। আর এই উচ্চমানের শিক্ষা কেবল ক্লাসরুমে নয়, তার বাইরেও প্রসারিত।

‘নিজের হাতে তৈরি করেন পেদ্রো, বুসকেত্সের মতো একঝাঁক তরুণ তুর্কিদের। গুয়ার্দিওলার গোকুলে তখন রং ছড়াচ্ছে আরও একটি নাম— লিয়োনেল মেসি। ম্যানেজারের মতো তিনিও স্রেফ সুযোগের অপেক্ষায় দিন গুনে চলেছেন।’

‘বাবা উপরে সিঁড়ির কাছ থেকে হয়তো কিছু শুনে জিজ্ঞাসা করলেন, ‘কে?’, আমি কিছু বলার আগেই ভদ্রলোক একটু গলা বাড়িয়ে বললেন, ‘দাদা, আমি রাশিদ!’ বাবা তৎক্ষণাৎ উপর থেকে বললেন, ‘আয়, আমার মেয়ের সাথে চলে আয় উপরে!’

‘নেপথ্যে চাপা ঈর্ষা থাক আর চক্রান্তের ইতিবৃত্ত, বিশ শতকে সাংবাদিকতার সুনির্দিষ্ট একটি ধারা প্রতিষ্ঠা করতে ‘TIME’ যে সফল হয়েছিল, তা নিয়ে সন্দেহ নেই। আমজনতার পাঠাভ্যাসকে প্রভাবিত করার ক্ষেত্রে সমকালীন অন্যান্য সংবাদপত্রকেও তা টেক্কা দিয়ে যায়।’

‘তিনি পরস্পর-বিরোধী কথাও বলেন। তাই তাঁর ছবি আমাদের নানা দ্বিধা-দ্বন্দ্বে ফেলে দেয়। এই দ্বিধা-দ্বন্দ্বই কাম্য। এটাই মৃণাল সেন সব সময়ে চেয়েছেন। দর্শককে ঘুমিয়ে পড়তে দেওয়া যায় না। তাদের অস্থির করে তুলতে হবে।’

‘সঠিক সময়ে সঠিক বিজ্ঞাপনটি যদি সঠিক মানুষটির সামনে তুলে ধরা যায় তবে বিজ্ঞাপনে ব্যবহৃত পণ্যটি বিক্রি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সঠিক সময়ে, সঠিক মানুষটির মানসিক অবস্থা প্রায় নির্ভুলভাবে খুঁজে বার করার দায়িত্বে থাকে অ্যালগরিদম।’
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2025 Copyright: Vision3 Global Pvt. Ltd.