
সামথিং সামথিং: পর্ব ১২
মানুষই তো একমাত্র প্রাণী যে নিজের কাছে অতিমানুষতা দাবি করে ও আদায় করে ছাড়ে। সেই উদাহরণের বদলে আচমকা নিজের সীমাবদ্ধতা কবুলের উদাহরণকে উচ্চ-বেদীতে প্রতিষ্ঠা করছি কেন? মানসিক স্বাস্থ্যের গুরুত্ব স্বীকার, আর মানসিক স্বাস্থ্য বেঠিক থাকায় ওয়াক-ওভার দেওয়াকে মাথায় তুলে নেত্য করা তো এক ব্যাপার নয়। টিম-স্পিরিট না নিজের অসুখ, কোনটা আগে?















