
খুচরো খাবার: পর্ব ১
‘…বাঙালির পায়ের তলায় সর্ষে। ঝালমুড়ি, ইদানীং শুনছি, ‘কলকাতা স্ন্যাক’-এর তকমা লাগিয়ে ভালোই ঘুরে বেড়াচ্ছে— শুধু বাংলার বাইরে, দেশের অন্য প্রান্তে দিল্লি বা বিশাখাপত্তনম নয়, এক্কেবারে সাগরপার।’ কলামে কলকাতার রাস্তার খাবার; প্রথম কিস্তিতে থাকছে ঝালমুড়ি।















