
আলুচাষি রবীন্দ্রনাথ
‘চাষের ক্ষেত্রটিতে রবীন্দ্রনাথ যে বরাবর খুব সফল হয়েছেন, তা নয়। কিন্তু তাঁর পরীক্ষা-নিরীক্ষা থেমে থাকেনি। ব্যর্থতাকেও শিক্ষার অঙ্গরূপে ধরে নিয়েই তিনি এগিয়েছেন আজীবন। এখানেই তাঁর স্বাতন্ত্র্য।’

‘চাষের ক্ষেত্রটিতে রবীন্দ্রনাথ যে বরাবর খুব সফল হয়েছেন, তা নয়। কিন্তু তাঁর পরীক্ষা-নিরীক্ষা থেমে থাকেনি। ব্যর্থতাকেও শিক্ষার অঙ্গরূপে ধরে নিয়েই তিনি এগিয়েছেন আজীবন। এখানেই তাঁর স্বাতন্ত্র্য।’

‘রাস্তাঘাটের বাঁকে বাঁকে ফেরিওয়ালার ডাক কমে এসেছে। অন্যদিকে ট্রেনে বাসে ও ফুটপাতে হরেকরকম হকারদের হাঁকডাক বেড়েই চলেছে। যদিও ট্রেনে হকারি আজকের নয়, সম্ভবত ট্রেনের আরম্ভকাল থেকেই এই বিক্রেতারা আছেন।’

অষ্টাদশ শতকে শুভঙ্কর ছাপাখানার আনুকূল্য পাননি। তিনি ছিলেন বিশুদ্ধ মানসাঙ্ক প্রণেতা। সাধারণ মানুষ তার নিজের প্রয়োজনে ‘শুভঙ্করের আর্যা’কে মনে রেখে বংশ-পরম্পরায় জিইয়ে রেখেছে।

‘এ তো নির্মল বাংলা বা স্বচ্ছ ভারতের ক্যামেরাবন্দিত ঘটাপটার দেখনদারি ঝাটপাট নয়, রুটিন পরিচ্ছন্নতা। সমাজ, সংসার, পরিবেশ, পরিজন সম্পর্কে শিশুর বোধের জাগরণ ঘটানোর পাঠ তো ‘সহজ পাঠ’-এর পাতায়-পাতায়।’

‘ভোটের প্রার্থীরা ভিখারির মতো ঘুরছেন ট্রেনে-বাসে, খেতে-খামারে, চায়ের দোকানে, পাড়ার আড্ডায়, এমনকী গেরস্থের রান্নাঘরেও তাঁরা ঢুকে পড়ছেন। মুখভরা হাসি আর গালভরা প্রতিশ্রুতিতে প্রমাণের আপ্রাণ প্রচেষ্টা, ‘আমি তোমাদেরই লোক’।’

‘শুধু কি তাই, আয়ুর্বেদশাস্ত্রে আছে— ‘ঘৃতং রসায়নং স্বাদু চক্ষুষ্যং বহ্নিদীপম/শীতবীর্য্যং বিষালক্ষীপাপপিত্তানিলাপহম।’ অর্থাৎ, ঘিয়ের মধুর রস চোখের পক্ষে হিতকর, বীর্যের শীতলতার সহায়ক। এ হল বিষ, অলক্ষ্মী, পাপ, পিত্ত, বায়ুনাশক।’

‘বিয়ের যোগসূত্রে মঙ্গলসূত্র নিয়ে কাটাছেঁড়ার তুলনায় বিবাহিত নারীর সিঁথিতে সিঁদুর নিয়ে আলোচনা হয়েছে বেশি। প্রগতিশীলরা প্রশ্ন তুলেছেন, নারীবাদীরা একে পুরুষের দখলদারিত্বের প্রমাণ হিসেবে প্রভূত দিকচিহ্ন দাখিল করে একে স্ত্রীজাতির লজ্জাচিহ্ন হিসেবে দাগিয়েছেন।’

‘সাবানের সঙ্গে সিনে-সুন্দরীদের সোহাগের সম্পর্ক স্থাপনের শুরুটা হয়েছিল লাক্স টয়লেট সাবান গায়ে মেখে। সময়কাল ১৯২৯, লাক্স সাবানের প্রথম তারকা-সুন্দরী লীলা চিতনিস। তখন লাক্স সাবানের দাম দু’আনা। যদিও লাক্সের পথ চলা তারও তিন দশক আগে।’

‘সেই যে স্বদেশি যুগে ও হুজুগে রবীন্দ্রনাথ এক ইঙ্গবঙ্গ পার্টিতে বিধি ভেঙে ধুতি-চাদর পরে গেলেন, সে নিয়ে প্রথম দিকে নীচু স্বরে সমালোচনা হলেও পরবর্তীতে সেই ‘ন্যাশনাল ড্রেস’ কংগ্রেসের পোশাক হয়ে গেল।’ কবির ফ্যাশন।

‘মাইক্রো জেরক্স টুকলিবাজদের অনেক হ্যাপা কমিয়ে দিল, বই-খাতারাও আকছার ছেঁড়াছেঁড়ির যন্ত্রণা থেকে মুক্তি পেল। অন্যদিকে পরীক্ষার মরশুমে পাড়ায়-পাড়ায় জেরক্সের দোকান হয়ে উঠল মাইক্রো জেরক্সের মেগা-হাট।’ টোকাটুকির সাতসতেরো।

‘আমাদের স্কুলের প্রধানশিক্ষক ছিলেন নরহরিবাবু, একদিন ক্লাস টেনের জনাদশেক ছাত্রকে সঙ্গত কারণেই দিলেন বেধড়ক মার। পরের দিন ক্লাসরুমে দেয়াল লিখন— ‘নরসিংহ নরহরি/ ভয়ে কাঁপি থরহরি’।’

‘স্কুল সার্ভিসের ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ার ব্যাপক শোরগোলের কাকতালে সাপ্তাহিক ‘অমৃতবাজার পত্রিকা’র পাতায় চোখ পড়ল উনিশ শতকের সাতের দশকের ‘কর্ম্মখালী’র বিজ্ঞাপনে। তখন চাকরি নয়, চাকুরেরই অভাব।’ বিজ্ঞাপনে শিক্ষকের খোঁজ।
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2025 Copyright: Vision3 Global Pvt. Ltd.