জয় ভট্টাচার্য কুইজার, বক্তা, লেখক, ক্রীড়া প্রযোজক, গণিতজ্ঞ। ভারতবর্ষের ক্রীড়া-জগতে উল্লেখযোগ্য পরিবর্তনের কান্ডারি। ২০০৮-এর সূচনামুহুর্ত থেকে আইপিএল-এর সাথে যুক্ত, কলকাতা নাইট রাইডার্স-এর প্রাক্তন টিম ডিরেক্টর। ২৫ বছরেরও বেশি ভারতীয় ক্রীড়া এবং গণমাধ্যমে কেটেছে তাঁর ‘দুঃসাহসিক জীবন’।
প্রতীতি গণত্রর কর্মজীবন শুরু সাংবাদিকতায়, বর্তমানে বিপণন ও আয়োজকের ভূমিকায় সংযুক্ত। কলকাতা লিটেরারি মিট-এর প্রধান কো-অর্ডিনেটর, প্রতীতি ভালবাসেন খেলাধুলা, সিনেমার ব্র্যান্ডিং এবং ভাবনার বাস্তবায়ন। দাবি করেন, অস্তিত্বের সংকট নাকি তাঁর ক্ষেত্রে চিরস্থায়ী।
অপরাজিতা দাশগুপ্ত ইতিহাসবিদ, সাহিত্যিক; রাজ্য হেরিটেজ কমিশন-এর সদস্যা, রাজ্য গ্রন্থ বোর্ডের সি ই ও। প্রকাশিত গ্রন্থ ছোটগল্প সংকলন 'সুরের স্মৃতি, স্মৃতির সুর', উপন্যাস 'ছায়াপথ', এবং আত্মজীবনীমূলক ভ্যিনেটের সংগ্রহ, 'ইচ্ছের গাছ'।
বিমল মিত্র (১৯১২-১৯৯১) বাংলাভাষার অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক। প্রথম উপন্যাস ‘ছাই’ রচনার পর তাঁর লেখা ‘সাহেব বিবি গোলাম’ উপন্যাসটি পাঠক জগতে বিপুল ভাবে সমাদৃত হয়। এ ছাড়া ‘বেগম মেরি বিশ্বাস’, ‘কড়ি দিয়ে কিনলাম’ এবং ‘একক দশক শতক’ উপন্যাসের মধ্যে দিয়ে তিনশো বছরের সমাজজীবনের এক বিস্তৃত কালের চালচিত্র তিনি তুলে ধরেছেন। ১৯৬৮ সালে ‘কড়ি দিয়ে কিনলাম’ উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন।
প্রতীতি গণত্রর কর্মজীবন শুরু সাংবাদিকতায়, বর্তমানে বিপণন ও আয়োজকের ভূমিকায় সংযুক্ত। কলকাতা লিটেরারি মিট-এর প্রধান কো-অর্ডিনেটর, প্রতীতি ভালবাসেন খেলাধুলা, সিনেমার ব্র্যান্ডিং এবং ভাবনার বাস্তবায়ন। দাবি করেন, অস্তিত্বের সংকট নাকি তাঁর ক্ষেত্রে চিরস্থায়ী।
উপল সেনগুপ্ত গায়ক, সুরকার। এছাড়া কার্টুনিস্ট হিসেবেও তাঁর জনপ্রিয়তা রয়েছে। ‘চন্দ্রবিন্দু’ গানের দলের প্রতিষ্ঠাতা সদস্য। অনেক ছবি আঁকেন, বিভিন্ন গানের অনুষ্ঠানের আয়োজন করেন, নতুন প্রতিভা তুলে আনায় তাঁর জহুরির চোখ এবং বড়দা-সুলভ উদারতা তাঁকে অনন্য করেছে।
জাফর ইকবাল ভারতীয় হকির প্রবাদপ্রতিম অধিনায়ক; ১৯৮২ সালের মস্কো অলিম্পিক্স-এ স্বর্ণবিজয়ী, ব্যাংকক ১৯৭৮ এবং দিল্লী ১৯৮২ এশিয়ান গেমস-এ রৌপ্যপদক বিজয়ী ভারত দলের অন্যতম সদস্য। ভারত দলের কোচ হিসাবে হিরোশিমা ১৯৯৪ এশিয়ান গেমস-এ রৌপ্যপদক বিজয়ী। ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স-এ ভারতীয় পতাকা বহন করেছিলেন জাফর।
রেচেল ডোয়্যার ভারতীয় সংস্কৃতি এবং চলচিত্রের অধ্যাপক, শিক্ষাবিদ, লেখক। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দশ, যার মধ্যে বেশ কিছু ভারতীয় সিনেমা সম্বন্ধে। তাঁর বর্তমান গবেষণার বিষয় ভারতবর্ষে এশীয় উপমহাদেশের হাতি।
শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছোটগল্পকার, ঔপন্যাসিক। প্রথম উপন্যাস ‘ঘুণপোকা’। প্রথম কিশোর উপন্যাস ‘মনোজদের অদ্ভুত বাড়ি’। সাহিত্যকৃতির জন্য পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার (১৯৮৫), সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৮৯), আনন্দ পুরস্কার (১৯৭৩ ও ১৯৯০) এবং বঙ্গবিভূষণ পুরস্কার (২০১২)। লেখালিখির পাশাপাশি তাঁর আগ্রহের বিষয় বক্সিং, টেনিস, ফুটবল। পাঠক হিসেবে পছন্দ করেন ধর্মবিষয়ক গ্রন্থ, থ্রিলার, কল্পবিজ্ঞান।
সাকিব আল হাসান বাংলাদেশি ক্রিকেটার; অক্টোবর ২০১৯ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-২০ আন্তর্জাতিক সংস্করণে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ২০১৫-য় ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই আইসিসি দ্বারা শ্রেষ্ঠ অলরাউন্ডার বিবেচিত। সাকিবকে বাংলাদেশের হয়ে খেলা সবচেয়ে বিখ্যাত এবং সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে অনেকেই বিবেচনা করেন।
বিমল লামা ছোটগল্পকার, ঔপন্যাসিক। প্রথম উপন্যাস ‘নুন চা’। ‘রুশিকা’ লেখকের দ্বিতীয় উপন্যাস। তৃতীয় উপন্যাস ‘লোচনদাস শব্দকর’ ‘দেশ’ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হচ্ছে। ২০১৩ সালে পেয়েছেন জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় স্মারক সম্মান।