লেখেন মূলত নিবন্ধ, কলাম, উত্তরসম্পাদকীয় ও ছোটগল্প। যৌনসংখ্যালঘু, প্রতিবন্ধী, বয়স্ক মানুষ, স্কুলশিক্ষা, শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য ও সিনেমা তাঁর বেশিরভাগ লেখার বিষয়। অনুবাদকর্মের সঙ্গেও বহু বছর যুক্ত।
চলচ্চিত্রবিদ্যার শিক্ষক ও প্রাবন্ধিক। সম্প্রতি বৈভাষিক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তাঁর রচিত থ্রিলার 'আংশিক মেঘলা আকাশ ও মৃত্যুর সম্ভাবনা'। ইউরোপীয় চলচ্চিত্র নিয়ে তাঁর অন্তহীন আগ্রহ। ভ্রমণপিপাসু।
ডাকবাংলা.কম এক বিশ্বমানের সাংস্কৃতিক পোর্টাল। ১৬ ফেব্রুয়ারি, ২০২১-এ তার আত্মপ্রকাশ। আপাতত দায়িত্ব একটাই, প্রতি সপ্তাহে হা-পিত্যেশ করে বসে থাকা সদস্যদের জন্য চমৎকার সব লেখা, vlog, সাক্ষাৎকার, কার্টুন ইত্যাদি নিয়ে এসে হাজির করা।
টলিউড ও বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা। মধুবন্তী এখন মুম্বই-প্রবাসী। ক্লাসিকালের তালিম যেমন আছে, তেমনই নিজস্ব ব্যান্ডও ছিল তাঁর। সম্প্রতি স্ত্রী টু ছবিতে গাওয়া তাঁর আজ কি রাত গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে।
প্রাবন্ধিক, চলচ্চিত্র-তাত্ত্বিক ও আলোচক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্রবিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক। 'ঋত্বিকতন্ত্র' 'অনভিজাতর অপেরা' 'অন্তর্বর্তী প্রতিবেদন' তাঁর বিখ্যাত বই। অনুূবাদ করেছেন বেশ কিছু বিশ্বখ্যাত ছবির চিত্রনাট্য।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক। ‘আভাষ’ নাট্যদলের কর্ণধার, নাট্য-নির্দেশক, নাট্যকার ও অভিনেতা। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। সম্পাদনা ও রচনা করেছেন বেশ কিছু গ্রন্থ।
আবীর কর বিশ্বভারতী-র বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র ও গবেষক। বর্তমানে ঝাড়গ্রামের জামবনি বাণী বিদ্যাপীঠের শিক্ষক। তাঁর প্রকাশিত গ্রন্থ: ‘সহজ পাঠ : বই-চিত্র’, ‘ভোটের রঙ্গ-রসিকতা’। সম্পাদিত বই : ‘অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাক্ষর ও অন্যান্য’, ‘উনিশ শতকের বিস্মৃত বাংলা প্রাইমার’। পছন্দের বিষয় রবীন্দ্রনাথ, পুরনো পত্রপত্রিকা।
প্রচ্ছদ ও অলংকরণ শিল্পী। ‘বাংলা সাহিত্যের অলংকরণ’ তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। বাংলার অলংকরণ শিল্পীদের নিয়ে লেখালিখি করেছেন দীর্ঘদিন। সংগ্রাহক হিসেবেও গুরুত্বপূর্ণ কাজ করে চলেছেন তিনি।